বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির অনুমতিক্রমে এ কমিটির ঘোষণা দিয়েছেন।
এতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন নির্ভীক আওয়ামী সংগঠক, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের কার্যকরি সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি ও জালালাবাদ এসোসিশনের আজীবন সদস্য বিধান কৃষ্ণ দাস সরকার।
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন এ কে এম রহমত উল্লাহ্ এমপি। সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ এমপিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অধ্যাপকরাও এ উপ-কমিটির সদস্য হিসেবে রয়েছেন।