• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামায়াতের শীর্ষনেতারা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর শীর্ষনেতারা।

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে নেতৃবৃন্দ হাসপাতালে যান। সেখান থেকে বের হন ১টা ৫ মিনিটে।

এসময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। যেকোনো সময় তিনি মারা যেতে পারেন- এমন আশঙ্কাও রয়েছে।

সোমবার সকালে এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ‘বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন।’