• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য কর্মসূচি পালনে মাঠে থাকবে গণতান্ত্রিক ছাত্রদল

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩
ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য কর্মসূচি পালনে মাঠে থাকবে গণতান্ত্রিক ছাত্রদল

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য ঘোষিত সব কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান মাহবুব। তিনি বলেছেন, ‘আমাদের দেশের মানুষের ওপরে দুঃশাসন চেপে বসে আছে। এই দুঃশাসনের অবসান ঘটাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য ঘোষিত সব কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক ছাত্রদল।

শনিবার দুপুরে রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক ছাত্রদল আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে, প্রশাসন-বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে, রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। তাদের বিরুদ্ধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব।’

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য ঘোষিত সব কর্মসূচি পালনে সবার আগে গণতান্ত্রিক ছাত্রদল থাকবে বলেও জানান তিনি।