• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৩
পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু

পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে বা কোনো দুর্ঘটনার আশংকা থাকলে হটলাইন ১৬৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন রাস্তায় আজ শুক্রবারও জমে আছে পানি। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয় তাতে দুভোর্গে পড়ে রাজধানীবাসী। পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। ফলে রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে বা যে কোনো দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ মোট চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।