• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

লন্ডনে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী পরিবারের প্রতিবাদ সভা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৩
লন্ডনে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী পরিবারের প্রতিবাদ সভা

গ্রেফতারকৃত সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্যের উদ্যোগে গত কাল সোমবার (১১ সেপ্টেম্বর) লন্ডনের জাইমা পাঠাগার হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে রাজবন্দী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান এর উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবি জানানো হয় এ প্রতিবাদ সভায়।

যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজের সভাপতিত্বে এবং লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমালের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অথিতি হিসেবে উপস্হিত হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক।

প্রধান অতিথির বক্তবে এম এ মালিক বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় শেষ হয়ে আসছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান এক দফা আন্দোলনে জনগনকে সাথে নিয়ে আজ ইশপাত কঠিন শপথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করেছে।গত ১৯ আগস্ট হবিগন্জ বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের নির্বিচারে গুলি, টিয়ারশেল ও হামলা করে বিএনপি’র শতাধিক নেতাকর্মীদের আহত করে এবং পরের দিন হবিগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক জেলা বিএনির অফিস ও জি কে গউছের বাসায় পরিকল্পিত নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের যে ভাবে প্রতিরোধ করেছে এর ভূয়োসী প্রশংসা করে বলেন, হবিগঞ্জে পাল্টা প্রতিরোধ শুরু হয়েছে, এভাবে সারা বাংলাদেশে পাল্টা প্রতিরোধ আমরা গড়ে তুলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব ইনশাল্লাহ ।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সর্ব ইউরোপের কোর্ডিনেটর কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনিপর সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ন সম্পাদক ব্যারিস্টার আরমান রফিক, পুর্তুগাল বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক(যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(সহ সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন,যুক্তরাজ্য কৃষক দলের আহবায়ক আমিনুর রহমান আকরাম,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন।

প্রতিবাদ সভায় বক্তারা চলমান “এক দফা “ আন্দোলনে হবিগন্জ সহ সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীর যৌথ হামলা বন্ধ ও মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েসী রায় বাতিল ও বিএনিপর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দান এবং আটক সকল রাজবন্দীদের মুক্তির দাবী জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগের দাবী জানান।

উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন-যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদ( সহ সাধারণ সম্পাদক পদ মর্যাদা), প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুড়িয়া, সহ প্রচার সম্পাদক মোঃ মইনুল হোসেন, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সৈয়দ মোস্তাক আহমদ, আক্তার আহমেদ শাহীন, জিতু মিয়া জাইগীরদার, শাহজাহান আলম, সানুর মিয়া, যুগ্ন সম্পাদক নুরুল আলী রিপন, আব্দুল হামিদ খাঁন সুমেদ, সহ সাঃ সম্পাদক তারেক আল জুবায়ের, সহ দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য যুবলের সিনিয়র সদস্য মোঃ মাহমুদুর রহমান রিয়াজ, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সহ সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাংগীর আলম শিমু, যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন,লন্ডন মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, সন্ট্রাল লন্ডন যুবদলের সভাপতি হাসান আহমদ, লন্ডন সিটি যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মিফতাহুর রহমান জাহান, লন্ডন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রুহুল আমীন সাইফুল,সহ সভাপতি মোঃ মাসুদ রানা,যুগ্ন সম্পাদক জয়নাল, লন্ডন সিটি যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুর রহমান জুয়েল, যুগ্ন সম্পাদক মোঃ শরীফ রানা, মোঃ মাসুদ পারভেজ রানা, অর্থ সম্পাদক মোঃ সাকোয়াত হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ রাসেল, আনোয়ার হোসেন, মোঃ মেহেদী হাসান,সেন্ট্রাল লন্ডন যুবদলের সহ সভাপতি মোঃ রানা মিয়া, যুগ্ন সম্পাদক আদনান চৌধুরী আহাদ, মোঃ অলিদুর রহমান, ইস্ট লন্ডন যুবদলের সহ সভাপতি কামাল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান টিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন, মোঃমিজানুর রহমান কবির, রোহান তারিক, যুক্তরাজ্য শ্রমিক দলের আব্দুস সামাদ রাজ, নুরুল আফসার লিমন, মামুন আহমেদ, সালেহ আহমদ, সাইদুর রহমান, শাওন আহমদ প্রমুখ।