• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সার্ভার রক্ষণাবেক্ষণ কাজে বুধবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সেবা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
সার্ভার রক্ষণাবেক্ষণ কাজে বুধবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সেবা

সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব ধরনের সেবা মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত সব সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।