• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন

সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, দীর্ঘ চিকিৎসা শেষে ২ মাস ১০ দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ব্রেন স্ট্রোক করে ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এভারকেয়ারের হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নেন মোশাররফ।