• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মসজিদুল হারামে ইমামের ওপর হামলার চেষ্টা

bijoy71news
প্রকাশিত মে ২২, ২০২১
মসজিদুল হারামে ইমামের ওপর হামলার চেষ্টা

বি৭১নি ডেস্ক ::
পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে এ ঘটনা ঘটে বলে আরব নিউজ জানিয়েছে।
খবরে বলা হয়, জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থান করা এক ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে।
হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা হেফাজতে নিয়েছেন।
তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয়, এ বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।