• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুরের পথে বিমানের প্রথম ফ্লাইট

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১
সিঙ্গাপুরের পথে বিমানের প্রথম ফ্লাইট

বি৭১নি ডেস্ক ::
সিঙ্গাপুরের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছে।
১০৬ জন যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সপ্তাহে তিন দিন মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইট চলবে। আটকে পড়া প্রবাসী শ্রমিকরা এসব ফ্লাইটে যাবেন।
প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠানোর জন্য গত শনিবার থেকে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট। প্রথম দিন নানা জটিলতায় অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হলেও গত দুদিন কোনো বাতিলের ঘটনা ঘটেনি।