• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২০০

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১
সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২০০

বি৭১নি ডেস্ক ::
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএসের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ জঙ্গি নিহত হয়েছেন।
সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান আলেকজান্ডার কারপভ সোমবার এ খবর জানান। ইয়াহু নিউজ ও ডেইলি সাবাহর।
এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে উগ্র সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিয়ে রাশিয়ার বিমানবাহিনীর কয়েকটি জঙ্গিবিমান এ হামলায় অংশ নেয়।
অভিযানের সময় দুটি গোপন আস্তানা, হেভি মেশিনগান বসানো ২৪টি পিকআপ এবং প্রায় ৫০০ কেজি গোলাবারুদ ধ্বংস হয়েছে বলে রাশিয়ার ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন।
কারপভ বলেন, সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ শহরগুলোর অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসীরা হামলার গোপন মহড়া দিচ্ছিল। আগামী ২৬ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গোলযোগপূর্ণ অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে ফিরতে এ নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ সিরিয়ার জন্য। এ কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবার নজর এখন এ নির্বাচনের দিকে।