• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মঙ্গলের আকাশে হেলিকপ্টার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১
মঙ্গলের আকাশে হেলিকপ্টার

বি৭১নি ডেস্ক ::
সফলভাবে উড্ডয়ন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছোট একটি হেলিকপ্টার।
সোমবার চার পা বিশিষ্ট ‘ইনজেনুইটি’ নামের মহাকাশযানটি মঙ্গলের আকাশে এক মিনিটের কম সময়ে ওড়ে বলে বিবিসি জানিয়েছে।
মানুষের মহাকাশ অভিযানের ইতিহাসে একে এক বিশাল ঘটনা হিসেবে বর্ণনা করেছেন নাসা। নাসার বিজ্ঞানীরা মঙ্গলে
এই সফলতা উদযাপনের কারণ হিসেবে বলছে, পৃথিবীর বাইরে অন্য দুনিয়ায় প্রথমবারের মতো কোনো নিয়ন্ত্রিত ফ্লাইট পরিচালনা সম্ভব হয়েছে।
এই হেলিকপ্টারের ওড়ার ছবি নাসার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছানোর পর কর্মীদের উল্লাসে ফেটে পড়েতে দেখা যায়। মাত্র এক দশমিক আট কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে ৪০ সেকেন্ড পর সফলভাবে অবতরণ করেছে।
বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুয়িটি ড্রোনটির প্রযুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করার পর এটিকে এখন তারা আরও উঁচুতে এবং আরও দূর পর্যন্ত ওড়াতে চান।