• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রথম আরব নারী নভোচারী আমিরাতের নুরা

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১২, ২০২১
প্রথম আরব নারী নভোচারী আমিরাতের নুরা

বি৭১নি ডেস্ক ::
প্রথম আরব নারী নভোচারী হিসাবে মহাকাশে অভিযানে যাবেন সংযুক্ত আরব আমিরাতের নোরা আল মাত্রোশি।
শনিবার (১০ এপ্রিল) আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে এ খবর প্রকাশ করেছেন।
এদিন আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসাবে দুজনকে নির্বাচিত করা হয়। এ কর্মসূচিতে নির্বাচিত হওয়া অপর নভোচারী হলেন মোহাম্মদ আল মুল্লা।
আরব আমিরাত কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচে দুজনকে নির্বাচিত করা হয়েছে।