• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

তুরস্কে আবারও সামরিক অভ্যুত্থানের পদধ্বনি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১
তুরস্কে আবারও সামরিক অভ্যুত্থানের পদধ্বনি

বি৭১নি ডেস্ক ::
এশিয়া এবং ইউরোপর সংযোগস্থলে অবস্থিত এ মুসলিম দেশটির গত একশো বছরের ইতিহাসে সামরিক অভ্যুত্থান হয়েছে অনেকবার। দেশটির ক্ষমতায় আসা প্রায় সব জনপ্রিয় নেতাকেই সামরিক অভ্যুত্থানের হুমকি মোকাবেলা করতে হয়েছে। অনেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কাউকে আবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
বর্তমান রাষ্ট্রপতি রেজেপ তায়্যিপ এরদোয়ানও তার উনিশ বছরের শাসনামলে অনেকবার সামরিক অভ্যুত্থানের হুমকির সম্মুখীন হয়েছেন। কখনো মোকাবেলা করেছেন রাজনৈতিক চালে আবার কখনও বা আইনের মাধ্যমে। আর সব শেষ ২০১৬ সালের সামরিক অভ্যুত্থান মোকাবেলা করলেন জনগণকে সঙ্গে নিয়ে।
এখন আবার শোনা যাচ্ছে নতুন করে সামরিক অভ্যুত্থানের পদধ্বনি!
তুরস্কের ১০৪ জন সাবেক অ্যাডমিরাল এক যৌথ বিবৃতিতে সরকারের একটি খাল খনন প্রকল্প বাতিল এবং ১৯৩৬ সালে স্বাক্ষরিত মন্ট্রেক্স চুক্তি নিয়ে নতুন কোনো আলোচনা না করতে পরামর্শ দেন। একই সঙ্গে এই দুই বিষয় নিয়ে সামনে আগালে তুরস্ক ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে। এ বিবৃতিটি প্রকাশ হয় শনিবার মধ্যরাতে।
সামরিক অভ্যুত্থানের ইতিহাস এবং তুরস্কের বিগত সামরিক অভ্যুত্থানগুলো পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যাবে যে, ১০০ উচ্চ পদস্থ সাবেক সামরিক কর্মকর্তার সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাতে এ ধরনের ঐক্যবদ্ধ বিবৃতি বিকল্প পন্থায় সরকার উৎখাতে ইন্ধন যোগাবে।