• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাকা না দেওয়ায় ইসরাইলের টিকার চালান আটকে দিল ফাইজার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
টাকা না দেওয়ায় ইসরাইলের টিকার চালান আটকে দিল ফাইজার

বি৭১নি ডেস্ক ::
টাকা পরিশোধ না করায় যুক্তরাষ্ট্রের ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার ইসরাইলের টিকার চালান আটকে দিয়েছে।
ইহুদিবাদী দেশটি ফাইজারের কাছ থেকে নেয়া প্রথম ১ কোটি ডোজের মূল্য পরিশোধ করলেও পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি।
টিকা দেয়ার ক্ষেত্রে বিশ্বে প্রথমস্থানে আছে ইসরাইল।দেশটির ৯৩ লাখ অধিবাসীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেয়ার কাজ শেষ।
নিজেদের সব নাগরিককে টিকা দিলেও দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীর, জেরুজালেম ও গাজায় করোনার ভ্যাকসিন দিতে বাধা দিচ্ছে ইসরাইল।
এ নিয়ে বিশ্ববাসী তীব্র নিন্দ্রা জানাচ্ছে ইহুদিবাদী দেশটিকে।গাজায় এ পর্যন্ত ৬৫ হাজার ৫০০ ফিলিস্তিনি করোনায় আক্রান্ত।সেখানে এ পর্যন্ত মারা গেছে ৬১০ জন।পশ্চিমতীরে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ফিলিস্তিনি এবং মারা গেছে ২ হাজার চারজন।