• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ আফ্রিকায় করোনায় এক বছরে সর্বনিম্ন মৃত্যু

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
দক্ষিণ আফ্রিকায় করোনায় এক বছরে সর্বনিম্ন মৃত্যু

বি৭১নি ডেস্ক ::
দক্ষিণ আফ্রিকায় করোনায় গত এক বছরে সর্বনিম্ন মৃত্যু হয়েছে শনিবার। এই দিন ২৪ ঘণ্টায় মাত্র ৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯শ’ ৫৪ জন।
গত বছরের মার্চে শুরু হওয়া করোনার প্রথম দফা সংক্রমণ দেশটিতে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২৫ হাজার। ২০ সালের নভেম্বর থেকে করোনা ভ্যারিয়েন্টের দ্বিতীয় দফা সংক্রমণে গত পাঁচ মাসে মৃত্যু হয়েছে আরও ২৮ হাজার লোকের। এই পর্যন্ত সর্বমোট মৃত্যু হয়েছে ৫৩ হজার লোকের।
করোনা সংক্রমণের শুরু থেকে দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত রোগীর সুস্থতার হার সবসময়ই ভালো ছিল।
গত এক বছরের হিসাব করলে দক্ষিণ আফ্রিকায় এখন করোনা সংক্রমণ নেই বললেই চলে। লকডাউন লেভেল-১ নামেমাত্র বহাল থাকলেও জীবন যাত্রায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।