• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

বি৭১নি ডেস্ক ::
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভী। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ‘বিগ টিকেট’ রাফেল ড্রয়ে দশ মিলিয়ন বা এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার বিগ টিকেট’ এর রাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছেন।
চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। এখন তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে যেতে চান। এছাড়াও তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছার কথাও জানিয়েছেন।
তিনি বলেন, আপাতত আমি এই দুই পরিকল্পনা করেছি। আমি খুব খুশি, এই প্রথমবারের মতো (এই লটারি) জিতেছি।
শাহেদ জানান, গত ২৬ মার্চ ‘বিগ টিকেট’র ২২৬ নম্বর র্যা ফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকিটটি কিনেছিলেন।