• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রানি টুঙ্কুকে উপহার পাঠিয়েছেন ফার্স্টলেডি এমিনি

bijoy71news
প্রকাশিত মার্চ ১৯, ২০২১

বি৭১নি ডেস্ক ::
মালয়েশিয়ার রানি টুঙ্কু আজিজাকে উপহারসামগ্রী পাঠিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগান।
বুধবার রয়্যাল প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন মালয়েশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মার্ভ সাফা কাভাকচি। সেইসঙ্গে ফার্স্টলেডির লেখা একটি চিঠিও রানির হাতে তুলে দেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।
এ সময় রাজা আল-সুলতান আব্দুল্লাহ রিআয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহও উপস্থিত ছিলেন।
তুর্কি ফার্স্টলেডির পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়েছেন রানি। এজন্য তিনি ধন্যবাদও জানান। তিনি বলেন, ওসমানীয় সাম্রাজ্য ও তুরস্কের ইতিহাস শিল্প-সাহিত্যের বড় ভক্ত তিনি। তিনি নিয়মিত তুর্কি টিভি সিরিজগুলোও দেখেন।