• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে : কাদের

bijoy71news
প্রকাশিত মার্চ ৭, ২০২১
সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে : কাদের

বি৭১নি ডেস্ক ::
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ রোববার সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৭ মার্চ নিষিদ্ধ করেছিল। এখন তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এটা তাদের রাজনৈতিক কৌশল। বাংলাদেশের সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ওবায়দুল কাদেরের আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।