• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২৬০০ কোটি টাকার সম্পদ জব্দ

bijoy71news
প্রকাশিত মার্চ ৫, ২০২১
২৬০০ কোটি টাকার সম্পদ জব্দ

বি৭১নি ডেস্ক ::
বিদেশে পলাতক পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) অন্তত ২৬০০ কোটি টাকার সম্পদ জব্দ ও ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আর্থিক খাতের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জব্দ করা সম্পদের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা এবং তার সহযোগীদের হিসাবে স্থানান্তর করা ১১০০ কোটি টাকা রয়েছে।
এছাড়া প্রায় ১৫০০ কোটি টাকা সমমূল্যের জমি, হোটেল ও ফ্ল্যাট ক্রোক করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের আবেদনের ভিত্তিতে সম্প্রতি এই নগদ অর্থ ও সম্পদের ওপর এই ক্রোকাদেশ দেন আদালত। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এদিকে পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে ১০টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে দুদক।
এ প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার গুলশান আনোয়ার প্রধান জানান, পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন প্রায় চূড়ান্ত। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করার সুপারিশ কমিশনে দাখিল করা হবে।