• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যে কোনো পর্যায়ে দলে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
যে কোনো পর্যায়ে দলে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়

বি৭১নি ডেস্ক ::
দল করলে শৃঙ্খলা মনে চলতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনে রাখতে হবে– দলে যে কোনো পর্যায়ে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
আওয়ামী লীগ একটি পরিবার, যারা এই পরিবারের ঐক্যে ফাটল ধরাবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও সাফ জানিয়ে দেন।
দলের অভ্যন্তরের বিষয়ে কোনো বক্তব্য বা দ্বিমত থাকলে তা দলীয় ফোরামে আলোচনা করতে হবে, তাতেও সমাধান না হলে লিখিতভাবে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জমা দিতে হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, দলের জেলা, উপজেলা, থানা পর্যায়ের যে কোনো কমিটি কেন্দ্রের অনুমতি ছাড়া বাতিল করা যাবে না।
গুটিকয়েক লোক বদনাম করলে, দল তার বোঝা নেবে না বলেও সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বর্ধিতসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।