• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মরহুমের মরদেহ এখন হিমঘরে

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
মরহুমের মরদেহ এখন হিমঘরে

বি৭১নি ডেস্ক ::
বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে তার মেয়ে জিহাদ মকসুদ দেশে ফেরার পর। তিনি এখন ভারতে অবস্থান করছেন।
সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাসিফ মকসুদ বলেন, আমার বোন এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরছেন। তার ফেরার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মরহুমের মরদেহ এখন স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান এই বিশিষ্ট কলামিস্ট।
সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, বাবা ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে উনাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বাবা মারা গেছেন।