• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ এবং সতর্কবার্তা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ এবং সতর্কবার্তা

বি৭১নি ডেস্ক ::

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ এবং সতর্কবার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন।
কাজে অবহেলা ও জনসাধারণের অভিযোগের ব্যাপারে গুরুত্ব না দেওয়ার গুরুতর অভিযোগ আছে এসব কর্মকর্তার বিরুদ্ধে।
পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে রোববার ইমরান খান সরকারি কর্মকর্তাদের অযোগ্যতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যানুযায়ী, পাঞ্জাবের মুখ্য সচিব এক হাজার ৫৮৬ কর্মকর্তার ওপর নিরীক্ষণ চালিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন।
ওই রিপোর্ট অনুসারে, ২৬৩ কর্মকর্তাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
প্রায় ৮৩৩ কর্মকর্তাকে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওই রিপোর্টে ৪০৩ কর্মকর্তার কর্মতৎপরতার প্রশংসা করা হয়েছে।