• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শনিবার তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়বহ অগ্নিকাণ্ড

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
শনিবার তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়বহ অগ্নিকাণ্ড

বি৭১নি ডেস্ক ::

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়বহ অগ্নিকাণ্ডে শনিবার নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওই কারখানায় শুক্রবার একটি বিস্ফোরণ থেকে আগুন লাগলে ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর ইয়েনি সাফাকের।
কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুদ্ধনগরের কারখানাটিতে শুক্রবার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।