• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

১০ লেন সড়কের পরিকল্পনা চলছে : ওবায়দুল কাদের

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২১
১০ লেন সড়কের পরিকল্পনা চলছে : ওবায়দুল কাদের

বি৭১নি ডেস্ক ::
ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত সড়ক ১০ লেন উন্নতিকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ২য় সালেহপুর সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘রাজধানীর প্রবেশমুখের ব্যস্ততম গাবতলী সেতুটিও বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ৮ লেনের সেতু করা হবে।’
অতি দ্রুত সেতুর কাজ শুরু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সাভার অঞ্চলের যেসব স্থানে সড়ক মহাসড়কের উপর বাজার রয়েছে সেসব স্থানে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক-মহাসড়কগুলো ৪ লেন, ৬ লেন বা ৮ লেন করা হলেও যদি সড়কের ব্যবস্থাপনা ও দক্ষতা বাড়ানো না হয় তাহলে সেগুলো কোনো কাজে আসবে না।’