• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান

বি৭১নি ডেস্ক ::

নওগাঁ নিয়ামতপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আবদুল হাসান (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করে র‌্যাব।আটক আবদুল হাসান উপজেলার পারইল ইউনিয়নের হিন্দুর ভায়েল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা নিয়ামতপুর থানার দাদরইল বোর্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ব্যবসায়ী আবদুল হাসানকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।