• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খালেদার সাথে মান্নার সাক্ষাৎ

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০২০

রাজনীতি ডেস্কঃ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, মুক্তি পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আমি সাক্ষাতের আগ্রহ দেখিয়েছিলাম। তখন তিনি কারও সঙ্গেই দেখা করেননি। ঈদের দিন বা তার আগে বিএনপি নেতারা দেখা করেছেন। আমার আগ্রহে আজ আমাকে সময় দিয়েছেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম খালেদা জিয়াকে দেখতে। তার অসুস্থতা আগের মতোই আছে। বাম হাত বেঁকে গেছে। তুলতে পারেন না, ডান হাতেও ব্যথা। তবে তার মনোভাব আগের মতোই অটুট আছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, মাহমুদুর রহমান মান্না রাতে চেয়ারপারসনের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।