বি৭১নি ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে লাগামহীনভাবে ছড়িয়ে পড়েছে ইতালিতে। দেশটিতে থামছে না মৃত্যুর মিছিল। কাদঁছে পুরো ইতালি। প্রতিদিনই কয়েকশ’ প্রাণ কেড়ে নিচ্ছে কভিড-১৯।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৫৬ জনের প্রাণ গেছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ২১৭ জন। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন।
ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। বিভাগটির তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৪৬ জন। এ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আছে ৩ হাজার ৯০৬ জন। এর মধ্যে বৃহত্তর লোম্বার্দিয়ায় রয়েছে ১ হাজার ৩২৮ জন। রোববার একদিনে কেবল লোম্বার্দিয়ায় মারা গেছে ৪১৬ জন।
ইতালিতে গড়ে প্রতিদিন ২৪ হাজার ৫০৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩০ জনের।