• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্যাসিনো থেকে আয় করা ২০ জনের তালিকা দুদকে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ক্যাসিনোর সঙ্গে জড়িত থেকে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
ক্যাসিনোর মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী ১৫ থেকে ২০ জনের তালিকা দুদকের হাতে ইতিমধ্যে এসেছে বলে জানিয়েছেন ইকবাল মাহমুদ। তিনি জানান, চলমান অভিযানে গ্রেপ্তারকৃতদের প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
এ সময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিষয়ে দুদকের অবস্থান জানতে চান সাংবাদিকরা। ইকবাল মাহমুদ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।