• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাত, এক দিনেই ৩২ জনের মৃত্যু

bijoy71news
প্রকাশিত জুলাই ২২, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার এক দিনেই এদের সবার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৩ জন। সরকারি এক বিবৃতির বরাতে আজ সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত জন কানপুর, সাত জন ফাতেহপুর, পাঁচ জন ঝানসি, চার জন জালাউন, তিন জন হামিরপুর, দুজন ঘাজিপুর, একজন করে জাওনপুর, প্রতাপগর, কানপুর দেহাত ও চিত্রাকুটের বাসিন্দা।
গত শনিবারও বজ্রপাতে দেওরিয়া এলাকায় একজনের মুত্যু হয়। একই দিন খুশিনগরে সাপের কামড়ে আরও একজন মারা যায়। এর আগে গত ১৮ জুলাই বৃহস্পতিবার আম্বেদকারনগরে সাপের কামড়ে আরেকজনের মৃত্যু হয়।
এদিকে প্রাণহানির এসব ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অর্থ সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।