• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপন শুরু

bijoy71news
প্রকাশিত জুন ১৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় বক্তৃতা শুরু করেন তিনি। এবারের বাজেট দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।
এর আগে বাজেট ঘোষণা করতে বৃহস্পতিবার দুপুর ১টা ২১ মিনিটের দিকে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী। ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আরেকজনের হাত ধরে গাড়ি থেকে নেমে সংসদে প্রবেশ করেন তিনি। এ সময় তাকে অসুস্থ মনে হয়।
এরও আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কয়েক দিন জ্বরে ভোগার পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান ৭২ বছর বয়সী মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে হাসপাতালেই থেকে যান।