• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের সমস্যা দ্রুত সমাধান করা হবে : কাদের

bijoy71news
প্রকাশিত জুন ১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর যে সমস্যার সৃষ্টি হয়েছে তা খুব দ্রুত সমাধান করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার অনুপস্থিতিতে ছাত্রলীগের কমিটির ব্যাপারে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাদের দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন, তাদের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানে।তাদের সাথে আমার কথাবর্তা হয়েছে, যোগাযোগ হচ্ছে।’
ছাত্রলীগের পদপঞ্চিতদের চলমান আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন-প্রতিবাদ করছে যারা, তাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আমি আশা করি, অচিরেই সমাধান হবে।’
ছাত্রলীগের সম্মেলনের এক বছর পর গত ১৩ মে সংগঠনটির ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে একটি অংশ কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে পদ না পাওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো তাদের একটি অংশ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।