• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

bijoy71news
প্রকাশিত মে ২০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াশু ইজুমি। আজ সোমবার সকালে গণভবনে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি সাংবাদিকদের বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত বলেছেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ সময়ে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে।’
জাপানের রাষ্ট্রদূতের উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।’
এ সময় উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।