• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাড়পত্র পেলেই খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর : স্বরাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত মে ১৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকরা ছাড়পত্র দিলেই তাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি আধুনিক কারাগার সেখানে তৈরি করেছি। এখন বেগম খালেদা জিয়াকে যদি আমাদের হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয়, তাহলে হয়তো তাকে ওইখানে নেওয়া হবে। এবং ওইটাকা জাদুঘরে প্রোগ্রাম আমরা নিয়ে নিয়েছি। সেই জন্যই ওইটাকে আমরা কিছুদিনের মধ্যে সমস্ত কারাগারটাকেই মানে অনেক অংশই ভেঙে ফেলা হবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, ‘কেরানীগঞ্জে অস্থায়ী আদালতে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য।’
হাঁটুর সমস্যাসহ বেশ কয়েকটি জটিল রোগে খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।