• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ

bijoy71news
প্রকাশিত মে ১০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তার ১০ দিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন।
প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডন আগমন করেন।