• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

bijoy71news
প্রকাশিত মে ৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার পৃথক শোকবার্তায় সদ্য প্রয়াত এ শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী। জনপ্রিয় এ শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
এ ছাড়া সুবীর নন্দীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।