• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু’র চেষ্টা করেছিলেন’

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আবারও জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, ‘জনগণের শক্তি বাড়লে আর কেউ এমন চেষ্টা করতে পারবেন না।’
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
এর আগে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। গতকাল মঙ্গলবারও সচিবালয়ে এসকে সিনহার বিরুদ্ধে জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ তোলেন আইনমন্ত্রী।
জুডিশিয়াল ক্যু চেষ্টা করায় এসকে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’
এ সময় আইনমন্ত্রী সারা দেশের আদালতে মামলা জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা হওয়ার কথা জানান। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারে বলেও জানান আনিসুল হক।