• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাঙামাটিতে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ৭

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। গোলাগুলিতে স্থানীয়রা ৭ জন নিহত হয়েছে বলে দাবি করলেও, পুলিশ এখনো নিহতের সংখ্যাটি নিশ্চিত করেনি।
আজ বুধবার ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক।
তিনি বলেন বলেন, ‘আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।’