• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বনানীর এফআর টাওয়ারে আগুন, আটকে পড়েছেন অনেকে রাজধানীর বনানীর

bijoy71news
প্রকাশিত মার্চ ২৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ভাবনের ভেতরে আটকে পড়েছে অনেক মানুষ।আজ বৃহস্পতিবার পৌনে ১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।২২ তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। অনেকেই প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহতও হয়েছেন।ওই ভবনে কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।