• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ সদরে চপল বাদ, নৌকার মাঝি মোবারক

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীতা বদল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ সিদ্ধান্তে জেলা যুবলীগের আহবায়ক খায়রুর হুদা চপলকে বাদ দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে মনোনয়ন দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারী) সকালে হঠাৎ করেই প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগ।
গত ৯ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপলকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঐদিন তার হাতে মনোনয়নপত্র তোলে দেয় আওয়ামী লীগ। এরপর ১১ ফেব্রুয়ারি তিনি আ.লীগের প্রার্থী হিসেবে জেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
চপলের সঙ্গে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টুও মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘আমরা মোবারকের নাম কেন্দ্রের কাছে জমা দেয়া তালিকায় দিয়েছিলাম। প্রথমে তাকে মনোনয়ন দেয়া হয়নি। তবে আজ বুধবার মনোনয়ন পুনঃবিবেচনা ও বিভিন্ন দিক যাচাই বাছাইকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা চপলকে বাদ দিয়ে মোবারককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সে লড়বে।’