• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের ১২ উপজেলায় নির্বাচন ১৮ মার্চ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে ১৮ মার্চ সিলেটের ১২টি উপজেলার নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিবালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ওই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহন করা হবে ১৮ মার্চ।
এই ধাপে সিলেটের ওসমানীনগর ছাড়া অন্য ১২টি উপজেলার নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
উপজেলা গুলো হচ্ছে, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ ও জৈন্তাপুর উপজেলা।