• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে ভাইস-চেয়ারম্যান পদে ৬ জনের দলীয় মনোনয়ন ক্রয়

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৯

গোয়াইনঘাট প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়াম্যান পদে প্রার্থী হতে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জন নেতা দলীয় মনোনয়ন ক্রয় ফরম করেছেন।
উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও রুস্তুমপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ভূইয়াসহ বাকিরা হলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা যুবলীগ নেতা হীরক দেব,সিলেট এমসি কলেজের ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা দেলওয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন।
তাদের মধ্য থেকে আ’লীগের হাই কমান্ড একজনের হাতে দলীয় প্রতিক নৌকা তুলে দেয়া হবে। বিভিন্ন দিক বিবেচিত করে জয়ের লক্ষ্যই সঠিক ও যোগ্য নেতার হাতে নৌকা প্রতিক দেয়ার অনুরুদ তৃনমূলের।