• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুলতান মনসুরের ছোট ভাই স্বপন আর নেই

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৯

কুলাউড়া প্রতিনিধি :
ডাকসুর সাবেক ভিপি ও মৌলভীবাজার-২ আসনের সংসদের সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ছোট ভাই সুলতান মোহাম্মদ মখছুদ আহমদ স্বপন আর নেই।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে সোমবার স্থানীয় সময় সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
উল্লেখ্য, সুলতান মোহাম্মদ মখসুদ স্বপন সিলেট গর্ভমেন্ট স্কুল থেকে এসএসসি, সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি, লস এঞ্জেলস বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
সিলেট এমসি কলেজ ছাত্রলীগের প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি।
চার ভাই ও এক বোন মধ্যে তিনি তৃতীয় ছিলেন। সুলতান মোহাম্মদ মখছুদ দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।