• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০১৯

সিলেট :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে নগরীর শাহজালাল (র.) মাজার এলাকা, রিকাবীবাজার, ক্কীন ব্রীজ ও রেল স্টেশন এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা শেখ হাসিবুর রহমান, মাহবুব আলম হৃদয় ও আল আমিন আহমেদ শাকিল।
এছাড়া আরও উপস্থিত ছিল সুমন রায়, রিফাত তাহসিন, নাজমুল হক, তৌহিদুল ইসলাম নাদিদ, নিয়ামুল হক, মাসুদ রানা, তূর্জয় দাস, জ্যোতি প্রকাশ মজুমদার, আবু হাসনাত শাকিল, আবুল হাসনাত খান রাজু, রাফিউল ইসলাম, রাগিব হাসান রঙ্গন, মুক্তাদির আবির ও মঈনুল ইসলাম প্রমুখ।
এসময় ছাত্রলীগ নেতা শেখ হাসিবুর রহমান জানান যে তারা টিউশনির টাকা জমিয়ে এই শীতার্ত মানুষের দুঃখ লাঘবের সামান্য চেষ্টা করেছে মাত্র। তিনি আরও উল্লেখ করেন, অতীতে তারা বেশ কিছু সেবামূলক কাজ করেছে যা স্থানীয় মহলে সমাদৃত হয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে আশাব্যক্ত করেন।