• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে মাছুম চেয়ারম্যানের জামিনে কারামুক্তি

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

জুড়ী প্রতিনিধি :
কারাভোগের পর জামিনে মুক্ত পেলেন জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা।
বৃহস্পতিবার বেলা ২টায় জুড়ীতে আসলে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকাবাসী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মিলাদ চৌধুরী, ফজলু মিয়া, জমির আলী, সিরাজুল ইসলাম, আজন মিয়া, রুসনা বেগম, বুলবুলি বেগম, আফিয়া বেম প্রমুখ।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচন কালে একটি বোমা হামলার অভিযোগে ১৮ ফেব্রুয়ারি রাতে ডিবি পুলিশ তাঁকে আটক করে। ৩০ জানুয়ারি মৌলভীবাজার জেলা জজ আদালত থেকে তিনি জামিন লাভ করে বৃহস্পতিবার কারা মুক্ত হন।