• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামীকাল শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দু’দিনের সফরে আগামীকাল শুক্রবার সিলেট আসছেন। তিনি এদিন বিকেল সোয়া ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন। সন্ধ্যা ৭টায় রোটারী ডিস্ট্রিক কনফারেন্সে যোগদান করবেন। পরদিন শনিবার তাঁর সফর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় এমসি কলেজে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান, সকাল ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদের সংবর্ধনায় যোগদান এবং সন্ধ্যা ৬টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড সভায় যোগদান। সন্ধ্যা সাড়ে সাড়ে ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।