জুড়ী প্রতিনিধি :
গত জাতীয় সংসদ নির্বাচন কালে বোমা হামলাসহ বিভিন্ন মামলায় আটক মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজাসহ জুড়ী-বড়লেখা বিএনপির ১৩ নেতাকর্মী জামিন পেয়েছেন।
বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা জজ আদালত তাঁদের জামিন দেন।
জামিন প্রাপ্তরা হলেন- বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, সদস্য আব্দুল গফুর সেলিম, বদরুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুর রব, শামসুদ্দিন, আব্দুল্লাহ আল ইমন প্রমুখ।