• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাল পাচার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ওএমএস’র ১২০ বস্তা চাল পাচার মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে নরসিংপুর ইউনিয়নের ওএমএস’র ১২০ বস্তা চাল অবৈধভাবে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এতে চাল জব্দ করা হলেও ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে মামলা দায়ের হলে তদন্ত করে চূড়ান্ত চার্জশিট দেয় পুলিশ। সোমবার আদালতে হাজিরা দিতে গেলে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
জেলা ও দায়ার জজ আদালতের পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।