• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের ১০ উপজেলায় বিশেষ বর্ধিত সভা করবে আ.লীগ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিতে সিলেটের ১০টি উপজেলায় বিশেষ বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন ইস্যুতে জেলা আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
একই সাথে সভায় উপজেলা গুলোতে বর্ধিত সভার দিনক্ষণও নির্ধারণ করা হয়। সে অনুযায়ি আজ মঙ্গলবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় এবং বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলায়।
পরদিন ৩০ জানুয়ারী সকাল ১১টায় গোলাপগঞ্জ ও কানাইঘাট এবং বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলায়। ৩১ জানুয়ারী সকাল ১১টায় গোয়াইনঘাট এবং বিকাল ৩টায় সদর ও ৪টায় বালাগঞ্জ উপজেলায়। আর ১ ফেব্রুয়ারী দক্ষিণ সুরমা উপজেলায় বিকাল ৩টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এ ব্যপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন- জাতীয় নির্বাচনের পরই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই উপজেলা গুলোতে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং বিভিন্ন দিক-নির্দেশনা দিতে আমরা প্রতিটি উপজেলায় বিশেষ বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছি।
সিলেট জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।