• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাস্তা প্রশস্থকরণে মুহিত পরিবারের কোটি টাকার জমি ছাড়

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সড়ক প্রশস্থকরণে প্রায় কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের পরিবারের সদস্যরা। নগরীর ব্যস্ততম এলাকা ধোপাদিঘীর পাড়ে অবস্থিত তাদের বাসভবন হাফিজ কমপ্লেক্সের পাশের রাস্তা প্রশস্থ করার জন্য জমি ছেড়ে দেন।
সোমবার বিকালে হাফিজ কমপ্লেক্সের সামনের দেয়াল ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
এরআগে গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্থকরণের জন্য ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান। মেয়রের অনুরোধে জনস্বার্থে সড়কের জন্য ভূমি ছেড়ে দিতে রাজি হন তিনি।
এ ব্যপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হাফিজ কমপ্লেক্সের ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।