• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উপজেলা নির্বাচনে দিরাইয়ে আ.লীগের মনোনয়ন চান ১৬ জন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন। উপজেলায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন তারা।
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন দলীয় মনোনয়ন চেয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক তাহের সরদার ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ড যুবলীগ সভাপতি জুবের আলম খুরশেদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হাসমত খোকন, সিলেট জেলা শ্রমিক লীগ নেতা এনামুল হক লিলু, আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, যুবলীগ নেতা আব্দুল হান্নান, মোহন চৌধুরী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট রিপা সিনহা, আল্পনা রায় চায়না ও হেলেনা বেগম খেলা।